মুক্তির অপেক্ষায় ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’

২১ সেপ্টেম্বর, ২০২২ ২১:১৫  
বুধবার তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে আইসিটি টাওয়ারে। আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সকালে অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা। দ্বিতীয় বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে ১০০০ জন নারী উদ্দ্যোক্তাদের কে প্রদেয় “স্মার্ট নারী উদ্দ্যোক্তা অনুদান” নিয়ে। দিনের শেষ দিকে অনুষ্ঠিত হয় ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ শিশুতোষ গেম নিয়ে। ওয়েব ভিত্তিক এই গেমে রয়েছে ইন্টারেক্টিভ গল্প এবং গেমের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে জানার সুযোগ। এখানে মোট ৩২টি ইন্টারেক্টিভ গল্প এবং ১২টি গেমের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী এবং ৮টি বিভাগের প্রতিটির তথ্য রয়েছে। ওয়েবসাইটটি ৬-৯,৯-১২ এবং ১২-১৬ এই তিনটি বয়সের জন্য লক্ষ্য করা হয়েছে May be a cartoon of laptop and screen গেমটি নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, ইন্টারঅ্যাকটিভ গেমের মাধ্যমে শিশুদের পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা এবং সংযোগ সম্পর্কিত তথ্য প্রদান করা হবে। গেমস এবং গল্পের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিশুদের সেই মূল্যবোধ শেখাবেন যেগুলো একজন ব্যক্তির ,একজন ভালো মানুষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: উৎসর্গ, সামাজিক ন্যায়বিচার, লিঙ্গ সমতা, শিক্ষা, উদ্ভাবন, মানবতা, অধ্যবসায়, নম্রতা, আত্মত্যাগ,আত্মবিশ্বাস, স্থিতিস্থাপকতা, সমাজের প্রতি ভারসাম্য অধিকার/কর্তব্য, সম্মান, কৌতূহল, সেবা এবং আশাবাদ।